Header Ads Widget

Responsive Advertisement

নজরুল-প্রমীলা পরিষদ এর উদ্যোগে সকল শাখার একযোগে জাতীয় কবির ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

 


নজরুল-প্রমীলা পরিষদ ঢাকা মহানগর শাখা আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী শুক্রবার, ভাদ্র ১২, ১৪২৮ বঙ্গাব্দ ( আগস্ট ১৭, ২০২১) ঢাকাস্থ শান্তিনগর গোল্ডেন এরা কিডস স্কুল প্রাঙ্গণে মহানগর সভাপতি অধ্যক্ষ সালমা আহমেদ হীরার সভাপতিত্বে ও ছড়াকার ফরিদ সাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও ছড়াকার নজরুল-প্রমীলা পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি এম আর মনজু! বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক কবি সৈয়দ নাজমুল আহসান,
ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ডাঃ মআআ মুক্তাদীর।
সভায় অতিথিদের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমীর সদস্য কবি মুহাম্মদ ইসমাঈল, নজরুল-প্রমীলা পরিষদের সহ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, গোল্ডেন এরা কিডস স্কুল এর সভাপতি রাসেল আহমেদ , নজরুল প্রমীলা পরিষদ কেন্দ্রীয় এর সহ-সভাপতি ও নজরুল গবেষক মিয়াজান কবীর, নজরুল প্রমীলা পরিষদ কেন্দ্রীয় এর সহ-সভাপতি মসলেহউদ্দিন খান মজলিস ও ফারহানা আক্তার প্রমুখ। আলোচনায় কবির সাহিত্য কর্মের নানা দিক আলোকপাত করা হয়।


প্রধান অতিথি তার বক্তব্যে প্রমীলাকে জাতীয় সম্পদ উল্লেখ করে প্রমীলা ভিটাকে জাতীয় ভাবে সংরক্ষণ ও পূনঃনির্মাণ, সেইসাথে প্রমীলাকে জাতীয় নারী হিসেবে ঘোষণার জোর দাবি জানান! আলোচনায় ড. আশরাফ সিদ্দিকী, কবি আলম তালুকদার কবি মহিউদ্দিন আকবরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের সবার আত্নার মাগফিরাত কামনা করেন!
বিশেষ অতিথি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান-কবিতার কথার কথা উল্লেখ করে নজরুল চর্চার তাগিদ দেন।
উল্লেখ নজরুল-প্রমীলা পরিষদ- কেন্দ্রীয়, ঢাকা মহানগর শাখা তেওতা শাখা, মানিকগঞ্জ শাখা, উদ্যোগে একযোগে জাতীয় কবির ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

Post a Comment

0 Comments