Header Ads Widget

Responsive Advertisement

২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে করোনার টিকা পাবেন অন্তত ৮০ লাখ মানুষ

 


প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে মহাপরিকল্পনা করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে দেশব্যাপি ভ্যাকসিনের বিশেষ ক্যাম্পেইন। ঐ দিন টিকা পাবেন অন্তত ৮০ লাখ মানুষ।এর মধ্যে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫ লাখ এবং নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায়  লাখ টিকা দেয়া হবে।

সোমবার (২৭ সেপ্টেম্বর)  বিকাল  টায় স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজে লাইভে এসে  কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাএবিএম খুরশিদ আলম।

তিনি জানান২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু হবে টিকা প্রয়োগের বিশেষ ক্যাম্পেইন। লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত টিকাদান চলবে। প্রতিটি উপজেলাইউনিয়নপৌরসভা পর্যায়ের ওয়ার্ডে ৫শ বা তদুর্ধ্ব ব্যক্তিকে টিকা দেয়া হবে। আর সিটি কর্পোরেশনের প্রতি ওয়ার্ডে  হাজার বা তদুর্ধ্ব ব্যক্তিকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ক্যাম্পেইনের মাধ্যমে টিকার ১ম ডোজ এবং আগামী মাসের এই তারিখে টিকার ২য় ডোজ দেয়া হবে।

               

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানানযারা টিকার নিবন্ধন করে অপেক্ষমান আছেন তাদের দেয়া হবে এই টিকা। 

একই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আনুষ্ঠানিক উদ্বোধন হবে বিদেশগামীদের করোনা পরীক্ষার আরটিপিসিআর ল্যাব।

তিনি আরওবলেন, ক্যাম্পেইনের কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে জন্য স্থানীয় প্রশাসন  পুলিশ 

প্রশাসনকে জানিয়ে রাখা হয়েছে। বয়স্ক ব্যক্তিদের বসার জন্য ব্যবস্থানারীদের জন্য পর্দাঘেরা স্থান নির্ধারণ করার হয়েছে। প্রতিটি পৌরসভায়  টি বুথপ্রতি ইউনিয়নে ৩টি বুথসিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ৩টি করে বুথে টিকা দেয়া হবে। স্থানীয় ব্যবস্থাপনায় বুথের সংখ্যা বাড়াতে পারবে। অতি উৎসাহীরা যাতে টিকা কেন্দ্রে এসে ভিড় না করেন এবং সুষ্ঠুভাবে এই কর্মযজ্ঞ সম্পন্ন হয় সে জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

এছাড়াও ২৭ সেপ্টেম্বর রাতে দেশে ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা আসারও সুখবর দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

Post a Comment

0 Comments