ইইউ দেশগুলোর প্রতি তালেবানকে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি না দেওয়ার দাবি জানিয়েছে অস্ট্রিয়ায় অবস্থানরত আফগান অভিবাসী নারীরা। শনিবার দেশটির রাজধানী ভিয়েনার 'প্লাটজ ডার মেনশেনরেচতে 'জড়ো হয়ে এক সমাবেশে তারা এ দাবি জানান।
সমাবেশে
আফগানিস্তানের নারীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের প্রতি তালেবান শাসনের বিরুদ্ধে প্রতি রুখে দাঁড়াতে তারা সবাইকে আহবান জানান।
ওয়ান
বিলিয়ন রাইসিং অস্ট্রিয়া ( ওবিআরএ), ওম্যানস ইন্টারন্যাশনাল লীগ ফর লীগ এন্ড
ফ্রিডম ( ডব্লিউআইএলপিএ) এবং আফগান ইয়ুথ অ্যাসোসিয়েশন ইন অস্ট্রিয়া ( এওয়াইএএ)
এর আয়োজনে এ কর্মসূচির
আয়োজন করা হয়।
তালেবান
আফগানিস্তান দখলের পর দুর্বল জনগোষ্ঠী
হিসেবে নারীরা সবচেয়ে বেশি কঠোর নিয়মের সম্মুখীন হচ্ছেন। ভিয়েনায়
আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য
ছিল আফগানিস্তানে অবস্থানরত নারীদের
সঙ্গে সংহতি প্রকাশ করা।
তালেবান
আফগানিস্তান নিয়ন্ত্রণের পর এ পর্যন্ত দেশটিতে নারীদের ওপর অনেক সহিংসতার খবর এসেছে। সম্প্রতি
আফগান নারীরা অভিযোগ করেছেন, তাদেরকে কাজে
যোগ দিতে দেওয়া হচ্ছে না। সেখান থেকে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে।
তালেবান
বারবার বলেছে, নারীদের শিক্ষা, কাজ করার অধিকার দেওয়া হবে। তবে, সম্প্রতি তালেবান মন্ত্রিপরিষদের সদস্যরা জানিয়েছেন, নারীরা পুরুষদের সাথে একত্রে কাজ করতে পারবে না। অনেক জায়গাতে নারীরা নির্যাতনের শিকারও হচ্ছেন।
আফগানিস্তানের
রিফর্ম এন্ড সিভিল সার্ভিস কমিশনের ( আরসিএসসি) তথ্য অনুযায়ী, বিগত সরকারের আমলে ১ লাখ ২০
হাজার নারী বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। নারীদের কাজের ব্যাপারে বর্তমান তালেবান সরকার কি সিদ্ধান্ত নেবে
সেটা এখনও পরিষ্কার নয়। সূত্র : এএনআইনিউজ


0 Comments